September 16, 2026, 9:13 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে
ইতালিতে প্রবাসী সোহেল কে প্রাণনাশের হুমকিঃকুমিল্লায় মামলা প্রত্যাহারের চাপ ​কুমিল্লা প্রতিনিধি: কুমিলস্নায় দায়ের করা মানব পাচার ও প্রতারণার মামলা তুলে নিতে ইতালির নেপলস শহরে অবস্থানরত এক প্রবাসী বাংলাদেশিকে ঘরে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসীর নাম সোহেল। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি ও মামলার বাদী সুমন আহমেদ কুমিল্লার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে সপরিবারে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। ​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মে ৬৭ লক্ষ টাকা আত্মসাত ও মানব পাচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা (সিআর মামলা নং- ৪৫৮/২৬) দায়ের করেন চানপুরের বাসিন্দা সুমন আহমেদ। আদালত মামলাটি কোতয়ালী মডেল থানায় এজাহার হিসেবে রেকর্ড করে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। ​মামলা দায়েরের পর থেকেই আসামিরা বাদীকে চাপ প্রয়োগ করতে থাকে। এর ধারাবাহিকতায় গত ১ জুন ইতালির নেপলসে অবস্থানরত মামলার আসামি আবু রনি ও আরিফসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রবাসী সোহেলের রুমে প্রবেশ করে। তারা হুমকি দেয় যে, বাংলাদেশে দায়ের করা মামলাটি প্রত্যাহার না করলে সোহেলকে হত্যা করে লাশ গুম করা হবে অথবা মিথ্যা অভিযোগে ইতালির পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে। ​এই ঘটনার পর থেকে ইতালিতে থাকা প্রবাসী সোহেল এবং বাংলাদেশে থাকা বাদী সুমন আহমেদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারটি আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে এবং ইতালিতে অবস্থানরত প্রবাসীর নিরাপত্তা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।