September 16, 2026, 8:04 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত

মিজানুর রহমান

ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত
কুমিল্লার ফোকাস ঃ ছাত্রত্ব শেষ হওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ ৯ জন নেতা সংগঠন থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। সোমবার (১৩ জুলাই) সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তারা দায়িত্ব হস্তান্তর করেন।
​বিদায় নেওয়া অন্য নেতারা হলেন— কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
​ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ জানান, “সংগঠনে বছরে দুই বার— ষাণ্মাসিক ও বাৎসরিক ছুটি বা বিদায়ের নিয়ম রয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রত্ব শেষ হওয়া এই ৯ নেতাকে বিদায় দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শূন্য পদগুলো পুনরায় পূরণ করা হবে।”
​সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম লেখেন, “সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো এই কাফেলার সাথে কেটেছে।”
​এদিকে বিদায় নেওয়া নেতাদের কয়েকজন ভবিষ্যতে মূল দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নূরুল হুদা ও মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী জানান, ছাত্রজীবন শেষে এখন তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে কাজ করতে চান।