September 16, 2026, 8:04 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার

মিজানুর রহমান

ঢাকা, ১২ জুলাই ২০২৬: দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড় ধসে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭টি জেলায় বন্যা ও জলাবদ্ধতায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পর্যটন নগরী কক্সবাজারে। বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজারসহ দুর্গত এলাকাগুলোতে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে।
​ক্ষয়ক্ষতির চিত্র ও জেলাভিত্তিক পরিস্থিতি
​সরকারি তথ্যমতে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলার ৩৯৭টি ইউনিয়ন ও পৌরসভা এখন পানির নিচে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ২২ হাজার ছাড়িয়েছে।
​কক্সবাজার: বন্যায় ও পাহাড় ধসে জেলাটিতে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে (যার মধ্যে ১৫ জন স্থানীয় এবং ১৩ জন রোহিঙ্গা)। এখনও ১ জন নিখোঁজ রয়েছেন। ১০টি উপজেলার প্রায় ১ লাখ ৫৮ হাজার মানুষ এখানে পানিবন্দি।
​চট্টগ্রাম: বন্যা ও জলাবদ্ধতায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৬টি উপজেলা ও মহানগরের আংশিক এলাকা প্লাবিত হওয়ায় জেলায় সর্বোচ্চ ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
​পার্বত্য অঞ্চল (বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি): বান্দরবানে পাহাড় ধস ও বন্যায় ৬ জন এবং রাঙামাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ির ৯টি উপজেলা প্লাবিত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
​সিলেট অঞ্চল (মৌলভীবাজার ও হবিগঞ্জ): মৌলভীবাজারে বন্যায় ১ জনের মৃত্যু হয়েছে এবং ২৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। অন্যদিকে হবিগঞ্জের ৫টি ইউনিয়নে প্রায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।
​আশ্রয়কেন্দ্র ও সরকারি ত্রাণ তৎপরতা
​দুর্গত এলাকার মানুষের জন্য প্রশাসন ইতিমধ্যে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খুলেছে, যেখানে ৪৪ হাজার ৪৫৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
​পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। গত ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশে সাধারণ ও বিশেষ বরাদ্দ হিসেবে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ টন চাল ছাড় করা হয়েছে। এর মধ্যে বন্যাকবলিত প্রধান ৭টি জেলার জন্যই বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩,২৫০ টন চাল। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ৬৫ লাখ টাকা ও ১২০০ টন চাল পেয়েছে চট্টগ্রাম। এছাড়া উপদ্রুত এলাকায় শুকনো খাবার, শিশু খাদ্য ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।