September 16, 2026, 8:05 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

বাংলাদেশে দুর্নীতি: সমাজ বা পরিবারের দায় কতটা?

স্টাফ রিপোর্টার

ঢাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের স্টেশনারি দোকানের নাম ‘অনেস্টি শপ’। যেখানে খাতা কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ আছে। কিন্তু কোনো বিক্রেতা নেই। শিক্ষার্থীরা তাদের দরকারি জিনিসটি নিয়ে নেয়। দাম পরিশোধ করে নির্ধারিত বাক্সে। শিশুকাল থেকেই সৎ এবং নীতিবান মানুষ হওয়ার শিক্ষা দিতেই স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ।

স্কুলের শিক্ষার্থীদের নীতিজ্ঞানের এই শিক্ষা দেয়া হচ্ছে কারণ বাংলাদেশে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলেই অনেকে মনে করেন।

স্কুল কর্তৃপক্ষ জানায় তারা পরীক্ষামূলক এই প্রকল্প চালু করে বেশ আশাবাদী হয়েছেন। কারণ প্রায় সবাই যে পণ্যটি নিচ্ছে তার যথাযথ মূল্য পরিশোধ করছে।

স্কুলটির সততা শিক্ষা প্রকল্প শুরুর পেছনে কাজ করেছে বাংলাদেশ এথিকস ফাউন্ডেশন। এথিকস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ এম এম খায়রুল বাশার ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবং পরিচালক।

“দেশের নৈতিক অধঃপতন দেখে আমরা শঙ্কিত। সততা শিক্ষার শুরুটা শিশু বয়স থেকেই হতে হয়। নৈতিকতার শিক্ষার সূচনা হওয়া দরকার পরিবার এবং স্কুল থেকে। এই দুটো হলো হলো মূল উৎস যেখান থেকে শিশু মৌলিক জিনিসগুলো গ্রহণ করছে,” বলেন মি: বাশার।