September 16, 2026, 9:13 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত

মিজানুর রহমান

​কুমিল্লা ফোকাস ডেস্ক:
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
​এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে তাঁর সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টাতেও এই বৈঠক চলছিল।
​জানা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বটতলার গেইটে অবস্থান নেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। তারা সড়কের দুই পাশে ব্যারিকেড দিলে আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেট অভিমুখে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেরেবাংলা নগর থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অবরোধের আধা ঘণ্টা পর, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ অ্যাকশনে যায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও ধাওয়া দেয় পুলিশ সদস্যরা। এতে শিক্ষার্থীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ সড়ক থেকে শিক্ষার্থীদের দেওয়া ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়।
​এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউর সড়কে অবস্থান নিয়েছিল, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশের বাড়তি ফোর্স গিয়ে সড়কটি সচল করে।”
​অন্যদিকে পরীক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সরকারের উচ্চপর্যায়ে জরুরি বৈঠক শুরু হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, এইচএসসি পরীক্ষা পেছানো, প্রশ্নপত্রের ভুল ও এ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি সভা করছেন শিক্ষামন্ত্রী।
​উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা পেছানো এবং প্রশ্নপত্রের ভুলসহ নানা জটিলতার জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার দিনভর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ আসছিল পরীক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে জড়ো হলে পুলিশের এই অ্যাকশনের মুখে পড়ে