
কুমিল্লার ফোকাস : বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ বিএমপি কমিশনারের দায়িত্ব পেয়েছেন।
একই আদেশে বরিশাল, খুলনা ও রাজশাহী রেঞ্জের ডিআইজি পদেও রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।