September 16, 2026, 9:12 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

সেরা গোলরক্ষককে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা

মিজানুর রহমান

সেরা গোলরক্ষককে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা

সেরা গোলরক্ষককে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লার ফোকাসঃ সেরা গোলরক্ষককে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
দেশের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন যাত্রায় এবারও মার্তিনেসের কাঁধে দায়িত্ব অনেক এবং সেজন্য ঠিক সময়েই তিনি সেরে উঠেছেন।
সেরা গোলরক্ষককে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
অনুশীলনে এমিলিয়ানো
এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে দুর্ভাবনা আগেই অনেকটা কেটে গিয়েছিল। যা একটু অনিশ্চয়তা ছিল, মাঠে নামার আগের দিন সেটাও দূর করে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বললেন, পোস্ট সামলাতে প্রস্তুত মার্তিনেস।
গত ২০ মে থেকে আঙুলের চোটে ভুগছিলেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। সেদিন অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ ফাইনালের আগের ওয়ার্ম-আপের সময় তার আঙুল ভেঙে যায়। দরজায় বিশ্বকাপ কড়া নাড়লেও, ক্লাবের জন্য ম্যাচটি খেলেন তিনি।
তাতে তার চোট বেড়ে যাওয়ার ঝুঁকিও ছিল। বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়। তবে সব বাধা-বিপত্তি দূর করে কয়েকদিন আগে পুর্ণোদ্যমে অনুশীলন শুরু করেন মার্তিনেস।
বাংলাদেশ সময় বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে নামবে আর্জেন্টিনা। এর আগের সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করে দিলেন, মার্তিনেস খেলবেন।
“এমিলিয়ানো মার্তিনেস ভালো আছে। তাকে পাওয়া যাবে এবং আগামীকাল খেলতে স প্রস্তুত।”
“আগামীকাল (বুধবার সকালে) সে খেলবে
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়কদের একজন ছিলেন তিনি এবং আসরের সেরা গোলরক্ষকও নির্বাচিত হয়েছিলেন। দুই বছর পর, দেশের কোপা আমেরিকা জয়ের আসরেও সেরা গোলরক্ষকের পুরস্কার জয় করেন মার্তিনেস।
দেশের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন যাত্রায় এবারও তার কাঁধে দায়িত্ব অনেক। ক্লাব ফুটবলে দারুণ একটি মৌসুমে কাটিয়ে সেজন্য মার্তিনেস প্রস্তুতও বলা যায়।
অ্যাস্টিন ভিলার হয়ে এবার ইউরোপা লিগ জিতেছেন মার্তিনেস। প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে আসর শেষ করেছে তারা।
ইউরোপা লিগের বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন মার্তিনেস।