September 16, 2026, 11:24 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্ব: সম্মাননা পেলেন ব্রাহ্মণপাড়ার ওসি ফারুক হোসেন ও ১০ পুলিশ সদস্য

মিজানুর রহমান

মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্ব: সম্মাননা পেলেন ব্রাহ্মণপাড়ার ওসি ফারুক হোসেন ও ১০ পুলিশ সদস্য

মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্ব: সম্মাননা পেলেন ব্রাহ্মণপাড়ার ওসি ফারুক হোসেন ও ১০ পুলিশ সদস্য

​কুমিল্লা প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন। একই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে থানার আরও ১০ জন পুলিশ সদস্যকে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে।
​সোমবার (১৫ জুন) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ এবিএম আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় এ সম্মাননা দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসির হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা)।
​অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত মে মাসে মাদকদ্রব্য উদ্ধারে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওসি মো. ফারুক হোসেনকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি নির্বাচিত করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন এসআই মো. আল আমিন, এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং এএসআই মো. নুর-আল-আহসান। তাঁদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মে মাসে ১ হাজার ৫৪৬ পিস ইয়াবা, ১২০ লিটার দেশীয় চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১০৪ কেজি গাঁজা এবং একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
​পাশাপাশি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বিশেষ সাফল্যের জন্য এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মো. নুর-আল-আহসান, এএসআই মো. নাছির উদ্দিন ও এএসআই মো. ইমরান হোসেনকে পুরস্কৃত করা হয়। তাঁরা সম্মিলিতভাবে ৪০টি ওয়ারেন্ট তামিল করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে সাজা প্রদানে সহায়তা করায় এসআই মো. মাহতাব হোসাইন এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ অভিযানে অবদান রাখায় কনস্টেবল আরমান খান ও কনস্টেবল নুর মোহাম্মদ শেখও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার লাভ করেন।
​সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি ব্রাহ্মণপাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”