September 16, 2026, 11:24 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, পাহাড়সম দুর্নীতির খোঁজ

মিজানুর রহমান

​ কুমিল্ললর ফোকাস ঃবিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে থাকা এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নামে বিভিন্ন সংস্থা। দুদকের অনুসন্ধানে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও তথ্য গোপনের তথ্য মিলেছে, যার মধ্যে গুলশানের ফ্ল্যাট ও বিপুল ব্যাংক হিসাব ইতোমধ্যে আদালতের আদেশে জব্দ করা হয়েছে।
​এছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং র‌্যাবের টাস্কফোর্স সেলে গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায়ও তিনি অন্যতম প্রধান আসামি। পুলিশের এই সাবেক শীর্ষ কর্তার বিরুদ্ধে ভুয়া পিএইচডি ডিগ্রি নেওয়ারও অভিযোগ রয়েছে।