September 16, 2026, 9:12 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

খেলা ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ যাদের

মিজানুর রহমান

খেলা ২০২৬ ফুটবল বিশ্বকাপ
বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ যাদের

খেলা ২০২৬ ফুটবল বিশ্বকাপ
বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ যাদের

এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড ভাঙতে পারবেন কেউ?

বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ যাদের
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার একজনের দুইবার জয়ের নজির আছে, কিন্তু এখন পর্যন্ত একাধিকবার সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি কেউ! সেই সুযোগ এবার এসেছে তিনজনের সামনে- কিলিয়ান এমবাপে, হ‍্যারি কেইন ও হামেস রদ্রিগেস। পারবেন তারা কিংবা তাদের কোনো একজন?

বিশ্বকাপে সর্বনিম্ন চার গোল করে সেরা গোলদাতা হয়েছেন কয়েকজন। এক আসরে সবচেয়ে বেশি গোলের কীর্তি জুস্ত ফঁতেনের, ১৯৫৮ থেকে টিকে আছে এই রেকর্ড।

সবচেয়ে বেশি আসরে ছয় গোল করে মিলেছে সর্বোচ্চ গোলের পুরস্কার। সবশেষ আসরে এমবাপে করেছেন আট গোল। এর আগের দুই আসরে ছয় গোল করে পুরস্কার পেয়েছেন কেইন ও রদ্রিগেস।

প্রতিটি আসরে সর্বোচ্চ গোল যাদের-

২০২২: কিলিয়ান এমবাপে (ফ্রান্স- ৮ গোল)

২০১৮: হ্যারি কেইন (ইংল্যান্ড- ৬ গোল)

২০১৪: হামেস রদ্রিগেস (কলম্বিয়া- ৬ গোল)

২০১০: দিয়েগো ফোরলান (উরুগুয়ে), টমাস মুলার (জার্মানি), দাভিদ ভিয়া (স্পেন), ভেসলি স্নেইডার (নেদারল্যান্ডস) [৫ গোল]

২০০৬: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি- ৫ গোল)

২০০২: রোনালদো (ব্রাজিল-৮ গোল)

১৯৯৮: দাভর সুকের (ক্রোয়েশিয়া- ৬ গোল)

১৯৯৪: রিস্তো স্তইচকভ (বুলগেরিয়া), ওলেগ সালেঙ্কো (রাশিয়া) [৬ গোল]

১৯৯০: সালভাতোরে শিলাচি (ইতালি- ৬ গোল)

১৯৮৬: গ্যারি লিনেকার (ইংল্যান্ড- ৬ গোল)

১৯৮২: পাওলো রস্সি (ইতালি- ৬ গোল)

১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা- ৬ গোল)

১৯৭৪: জেগ্রোস লাটো (পোল্যান্ড -৭ গোল)

১৯৭০: জার্ড মুলার (পশ্চিম জার্মানি- ১০ গোল)

১৯৬৬: ইউসেবিও (পর্তুগাল- ৯ গোল)

১৯৬২: ফ্লোহিয়ান আলবের্ত (হাঙ্গেরি), গারিঞ্চা (ব্রাজিল), ভালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), দ্রাজান জেরকোভিচ (যুগোস্লোভিয়া), লিওনেল সানচেস (চিলি), ভাভা (ব্রাজিল) [৪ গোল]

১৯৫৮: জুস্ত ফঁতেন (ফ্রান্স- ১৩ গোল)

১৯৫৪: সান্দর কোচিশ (হাঙ্গেরি -১১ গোল)

১৯৫০: আদেমির দে মেনেজেস (ব্রাজিল- ৯ গোল)

১৯৩৮: লেওয়ানিদাস দা সিলভা (ব্রাজিল- ৭ গোল)

১৯৩৪: অলদ্রিচ নেদলি (চেকোস্লোভাকিয়া- ৫ গোল)

১৯৩০: গিয়েরমো স্তাবিলে (আর্জেন্টিনা- ৮ গোল)