September 16, 2026, 9:13 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

মাসে ৬০৫ খুন: অধিকাংশই ব্যক্তিগত বিরোধে, ১০০ দিনের তথ্য সঠিক নয়

মিজানুর রহমান

মাসে ৬০৫ খুন: অধিকাংশই ব্যক্তিগত বিরোধে, ১০০ দিনের তথ্য সঠিক নয়

মাসে ৬০৫ খুন: অধিকাংশই ব্যক্তিগত বিরোধে, ১০০ দিনের তথ্য সঠিক নয়


​স্টাফ রিপোর্টার: দেশে ১০০ দিনে ৬০৫টি হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পুলিশ সদর দপ্তর। গতকাল সোমবার এক বিবৃতিতে তারা জানায়, এই ৬০৫টি খুনের ঘটনা ১০০ দিনের নয়, বরং গত মার্চ ও এপ্রিল—এই দুই মাসে নথিভুক্ত হয়েছে।
​পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের সিংহভাগই ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। এর মধ্যে পূর্ব শত্রুতার জেরে ৩৩৬টি (৫৫.৫%), পারিবারিক কলহে ১৪৬টি (২৪.১%) এবং সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধে ৬৯টি (১১.৪%) মামলা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক কারণে মাত্র ৩টি এবং ছিনতাইয়ের ঘটনায় ৬টি খুন হয়েছে।
​বিবৃতিতে আরও বলা হয়, বিগত এক দশকে দেশে বার্ষিক খুনের মামলার সংখ্যা তিন থেকে সাড়ে চার হাজারের মধ্যে ছিল। সেই তুলনায় দুই মাসে ৬০৫টি হত্যাকাণ্ডের হার অতীত প্রবণতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। ১৮ কোটি জনসংখ্যার দেশে প্রতি লাখে এই অপরাধের হার মাত্র ০.৩৪, যা আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চ নয়। ৫ আগস্টের পর মামলা নথিভুক্তকরণে স্বচ্ছতা ও সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তথ্য সংরক্ষণ আরও ইতিবাচক হয়েছে বলে দাবি করেছে পুলিশ।