September 16, 2026, 9:15 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক চাকা বেগবান করাই বাজেটের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক,

মিজানুর রহমান

Oplus_131072

দৈনিক কুমিল্লার ফোকাস ঢাকা: অর্থনৈতিক চাকা সচল ও বেগবান রাখতে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এই লক্ষ্যকে সামনে রেখেই আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে বলে জানান তিনি।
​সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন বিক্রমের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
​প্রধানমন্ত্রী বলেন, “এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের চাকাকে সচল ও বেগবান করা। দেশের সম্পদের সীমাবদ্ধতার বাস্তবতাকে মেনে নিয়েই আমরা জনগণের অর্থ জনগণের কল্যাণে উৎপাদনশীল খাতে ব্যয় করতে চাই।”
​৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেটের বিপরীতে এবার আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারি বিনিয়োগের গুণগত মানের ওপর জোর দিয়ে বলেন, এখন থেকে কোনো প্রকল্পে শুধু খরচের অঙ্ক বিবেচনা করা হবে না। বরং সেই বিনিয়োগ উৎপাদনে কী ভূমিকা রাখবে, জনগণের কতটা উপকারে আসবে, কত কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পরিবেশের ওপর কী প্রভাব ফেলবে—এসব বিষয় কঠোরভাবে বিবেচনা করা হবে।