[caption id="attachment_484" align="alignnone" width="300"]
Oplus_131072[/caption]দৈনিক কুমিল্লার ফোকাস ঢাকা: অর্থনৈতিক চাকা সচল ও বেগবান রাখতে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এই লক্ষ্যকে সামনে রেখেই আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন বিক্রমের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের চাকাকে সচল ও বেগবান করা। দেশের সম্পদের সীমাবদ্ধতার বাস্তবতাকে মেনে নিয়েই আমরা জনগণের অর্থ জনগণের কল্যাণে উৎপাদনশীল খাতে ব্যয় করতে চাই।"
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেটের বিপরীতে এবার আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারি বিনিয়োগের গুণগত মানের ওপর জোর দিয়ে বলেন, এখন থেকে কোনো প্রকল্পে শুধু খরচের অঙ্ক বিবেচনা করা হবে না। বরং সেই বিনিয়োগ উৎপাদনে কী ভূমিকা রাখবে, জনগণের কতটা উপকারে আসবে, কত কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পরিবেশের ওপর কী প্রভাব ফেলবে—এসব বিষয় কঠোরভাবে বিবেচনা করা হবে।