September 16, 2026, 11:24 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

গাইবান্ধায় তীব্র নদীভাঙনে ৮ শতাধিক পরিবার গৃহহীন, ১১৮ হেক্টর ফসল নষ্ট

মিজানুর রহমান

কুমিল্লার ফোকাস ঃ গাইবান্ধার প্রধান নদ-নদীগুলোর পানি ওঠানামার কারণে জেলাজুড়ে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভাঙনে সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার অন্তত ২৫টি পয়েন্টে সাড়ে আট শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে আবাদি জমি, গাছপালা ও শিক্ষাপ্রতিষ্ঠান।
​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার কারণে জেলার সাত উপজেলায় অন্তত ১১৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এর মধ্যে ৪৫ হেক্টর আউশ, ৩০ হেক্টর পাট, ২৫ হেক্টর তিল, ১০ হেক্টর শাকসবজি এবং ৮ হেক্টর আমন বীজতলা রয়েছে। হঠাৎ পানি বৃদ্ধির কারণে তলিয়ে যাওয়া ফসলে পচন ধরায় চরম লোকসানে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
​পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে কোনো নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। ভাঙনকবলিত এলাকায় ভাঙন রোধে জিওব্যাগসহ জরুরি প্রতিরক্ষা কাজ চলছে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।