September 16, 2026, 10:21 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

কুমিল্লায় টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, যুবকদের খোঁজে অভিযান

মিজানুর রহমান

​কুমিল্লার ফোকাস : কুমিল্লা নগরীতে দায়িত্ব পালনকালে শরীফুল ইসলাম নামে কোতোয়ালি মডেল থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) পিঠে ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত। সোমবার রাতে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।
​পুলিশ জানায়, সোমবার রাতে থিরাপুকুরপাড় এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় একদল যুবক আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। টহলরত এএসআই শরীফুল ইসলাম তাদের বাধা দিতে গেলে ভিড়ের মধ্য থেকে আচমকা তার পিঠে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
​কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার পর থেকে জড়িত যুবকদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।