September 16, 2026, 11:24 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

কুমিল্লার আদর্শ সদরে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ

মিজানুর রহমান

কুমিল্লার আদর্শ  সদরে ৪০ হাজার টাকা জরিমানা  করেন ভোক্তা অধিকার সংরক্ষণ

কুমিল্লার আদর্শ সদরে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ


কুমিল্লার ফোকাসঃ
কুমিল্লার আদর্শ সদরে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, অননুমোদিত ফ্লেভার ব্যবহার এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দুধের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাত করার অভিযোগে মিয়ামী বেকারিকে এই জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে, স্বনামধন্য প্রতিষ্ঠানের দুধের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাত করাসহ নানা অনিয়মে ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’