September 16, 2026, 11:25 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

কুমিল্লায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৯কুমিল্লা

মিজানুর রহমান

কুমিল্লায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৯কুমিল্লা

কুমিল্লায় ফোকাসঃ পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৭৫ জনকে আসামি করে থানায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, বিল্লাল হোসেন, ইউসুফ মিয়া, মো. হাসান, মো. রিফাত, মো. হাবিব, মো. মফিজ, মো. আক্তার হোসেন, মো. সিফাত, মো. রবিউল, আবু ইউসুফ ইকরাম, মো. জুয়েল, মো. সারোয়ার হোসেন, নুপুর সাহা, মো. সোহাগ মিয়া, মো. বিল্লাহ, মো. সোহেল মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. দেলোয়ার হোসেন ও মো. আজিজুল।
মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টায় ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইবুদ্দীন বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ১৫০ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন।
এসপি মো. আনিসুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হাইওয়ে পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের কর্মী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।