
জনপ্রিয় কণ্ঠশিল্পী

জনপ্রিয় কণ্ঠশিল্পী
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মাত্র ৩৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার ও আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় চীনা অভিনেতা ও মডেল জিন জে (ঝাং জিয়াওয়েই)। গত ৪ জুন চীনের হাংঝৌ শহরে নিজ বাসভবনে এই প্রতিভাবান তারকার আকস্মিক মৃত্যু হয়।
অভিনেতার এজেন্সি মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও, আকস্মিক এই মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করেনি। বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির প্রাক্তন এই শিক্ষার্থী মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে টেলিভিশন নাটক ও মাইক্রো ড্রামায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তার এই অকাল প্রস্থানে ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ায় এজেন্সির পক্ষ থেকে সবাইকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তরুণ এই অভিনেতার বিদেহী আত্মার শান্তি কামনা করছে ‘জাতীয় ধ্বনি’ পরিবার।