September 16, 2026, 11:30 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮, বিদেশি অস্ত্র উদ্ধার

মিজানুর রহমান

কুমিল্লার ফোকাস: রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও রায়েরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। শনিবার (২৭ জুন) রাতে বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও একটি তরবারি উদ্ধার করা হয়।
​আজ রবিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
​সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত খোকন মুন্সী ও সজীব ব্যাপারীর দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা মডেল টাউন থেকে অস্ত্রসহ শামীম পাটালিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে চাঁদ উদ্যান থেকে শাকিউল করিম ও আরিফ এবং বাবর রোড থেকে হৃদয় ও নয়নকে আটক করা হয়। এর আগে ২৪ জুন রায়েরবাজার থেকে গ্রেপ্তার করা হয় জুয়েল ও শাকিলকে।
​র‌্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের সর্বস্ব লুট করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া, গত ১৫ মে মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে আহত করার আলোচিত ঘটনারও আসামি শামীম পাটালিসহ তার সহযোগীরা।
​আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।