September 16, 2026, 11:43 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

মিজানুর রহমান

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ’-এ সাময়িক অস্থিরতা ও গ্রাহকদের টাকা তোলার চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি তারল্য সহায়তা হিসেবে ব্যাংকটিকে ২,৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
​গত দুই দিনে ব্যাংকটি থেকে দৈনিক গড়ে নিট ১,২০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতি নিয়ে রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইনসহ শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে ভারপ্রাপ্ত এমডি জানান, আরটিজিএসসহ অনলাইনের বড় পেমেন্টে কিছুটা সমস্যা হলেও কেন্দ্রীয় ব্যাংক আগামীতেও তাদের তারল্য সহায়তা বজায় রাখার আশ্বাস দিয়েছে।