September 16, 2026, 10:27 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

নারায়ণগঞ্জে লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু পুলিশ পরিদর্শক বলেন, লেকটি গোসলের জন্য উপযোগী নয়; এর আগেও এখানে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

মিজানুর রহমান

নারায়ণগঞ্জে লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় একটি লেকে গোসলে নেমে পানিতে ডুবে এক যুবক ও তার শ্যালক-শ্যালিকার মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ডিএনডি লেকের দক্ষিণ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং মোসা. সুরাইয়া (১২)।

পুলিশ জানায়, গালিব ও সুরাইয়া রাশেদুজ্জামানের শ্যালক ও শ্যালিকা। তারা সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুরে পরিবারের কয়েকজন সদস্যসহ তারা ডিএনডি লেকে গোসল করতে নামেন। সবাই সাঁতার জানতেন। তবু হঠাৎ করে তিনজনই পানিতে তলিয়ে যান।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের লাশ উদ্ধার করে। পরে কিছু সময় পর সুরাইয়ার লাশ উদ্ধার করা হয়।

পরিদর্শক মিজানুর রহমান বলেন, লেকটি গোসলের জন্য উপযোগী নয় এবং এর আগেও এখানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশগুলো বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।