September 16, 2026, 11:28 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

হোমনা থানা পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার!

মিজানুর রহমান


কুমিল্লার হোমনা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে হোমনা উপজেলা থেকে পালিয়ে যাওয়ার সময় মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-গ ১৮-৯৩৯০ নম্বর প্লেটযুক্ত একটি টয়োটা এক্সিও নিউ মডেল গাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হোমনা উপজেলার সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত মেঘনার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটিকে ধাওয়া করেন।
একপর্যায়ে মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় পৌঁছে গাড়িটি আটক করা সম্ভব হলেও চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে গাড়িটির পেছনের অংশ তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে হোমনা থানা পুলিশ।