September 16, 2026, 9:14 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

ডিএমপির মুখপাএসহ ১২ পুলিশ সুপারের বদলি

মিজানুর রহমান

ডিএমপির মুখপাএসহ ১২ পুলিশ সুপারের বদলি

ডিএমপির মুখপাএসহ ১২ পুলিশ সুপারের বদলি

ডিএমপির মুখপাত্রসহ ১২ পুলিশ সুপারের বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনসহ ১২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই সঙ্গে পঞ্চগড় থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে মৌলভীবাজার থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার করা হয়েছে। ঝিনাইদহ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা পুলিশ সুপার মাহফুজ আফজালকে এপিবিএনে সংযুক্ত করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।