September 17, 2026, 12:08 am
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

নালিতাবাড়ীতে নিখোঁজ ৬ মাদরাসা শিক্ষার্থীর ৫ জন উদ্ধার, স্বস্তি

মিজানুর রহমান

নালিতাবাড়ীতে নিখোঁজ ৬ মাদরাসা শিক্ষার্থীর ৫ জন উদ্ধার, স্বস্তি

নালিতাবাড়ীতে নিখোঁজ ৬ মাদরাসা শিক্ষার্থীর ৫ জন উদ্ধার, স্বস্তি


​নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে দফায় দফায় নিখোঁজ হওয়া ছয় মাদরাসা শিক্ষার্থীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করেছে পুলিশ ও তাদের স্বজনরা। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের ইতিমধ্যেই তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ইস্রাফিল আলম (১৫) নামের এক শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মে থেকে শুরু করে ৮ জুন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ছয়জন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পর পর এই নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
​অনুসন্ধানে জানা যায়, গত ৭ জুন দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষার্থী—রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩) একযোগে নিখোঁজ হয়। এর আগে ৬ জুন আড়াইআনী বাজার থেকে খন্দকার মাশরাফি (১২) এবং ৮ জুন জেলখানা মোড় এলাকা থেকে আব্দুল্লাহ আনসারী (১০) নামের আরও এক শিক্ষার্থী নিখোঁজ হয়। এছাড়াও গত ২৭ মে পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি গ্রাম থেকে নিখোঁজ হয় ইস্রাফিল আলম (১৫)।
​এসব ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। গত সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতি উপজেলার তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে রাব্বানী, তোফায়েল ও রাসেলকে উদ্ধার করা হয়। তারা কাউকে না জানিয়ে নিজেদের ইচ্ছায় বেড়াতে গিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
​একই দিন বিকেলে আড়াইআনী বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে আব্দুল্লাহ আনসারীকে এবং গভীর রাতে রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে খন্দকার মাশরাফিকে উদ্ধার করেন তার স্বজনরা। মাশরাফি পরিবারের সাথে রাগ করে বাড়ি থেকে পালিয়েছিল বলে জানা গেছে।
​নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া পাঁচ শিক্ষার্থীর কাউকেই অপহরণ করা হয়নি। তারা মূলত পরিবারের ওপর রাগ করে বা নিজেদের ইচ্ছায় বিভিন্ন স্থানে চলে গিয়ে লুকিয়ে ছিল। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
​নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, “পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে প্রথম নিখোঁজ হওয়া শিক্ষার্থী ইস্রাফিল আলমের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশি তৎপরতা ও তদন্ত অব্যাহত রয়েছে।”