September 16, 2026, 10:31 pm
Headline :
রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে দেশজুড়ে তোলপাড় ​মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের বড় সুবিধা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৮০০ পার, আক্রান্ত লাখ ছাড়াল ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: ৮০% কাজ শেষে ব্যয় বাড়ল ৫৪% ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: গুঁড়িয়ে দেওয়া হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, ব্যারিকেড মুক্ত ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ৭ জেলা: প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি পৌনে ৩ লাখ পরিবার চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

মিজানুর রহমান

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী


​কুমিল্লা ফোকাসঃ
স্নাতক (অনার্স) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কোনো মৌলিক বিষয় বাদ দেওয়া বা আসন সংখ্যা কমানোর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
​মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা স্পষ্ট করেন।
​শিক্ষামন্ত্রী বলেন, “বাজারে যেসব বিষয়ের চাহিদা রয়েছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে শুধু সেসব বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস বা দর্শনের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়া বা আসন সংখ্যা কমানো নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ঐতিহ্যবাহী বিষয়গুলো বন্ধ করা হলে দেশের প্রায় ৩০ হাজার শিক্ষকের চাকরি সংকটের মুখে পড়বে, যা কোনোভাবেই যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না।
​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে যে, উচ্চশিক্ষাকে কর্মমুখী করার লক্ষ্যে অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিল করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া ও বিভ্রান্তি তৈরি হলে সরকারের পক্ষ থেকে দ্রুত এই স্পষ্টীকরণ আসে।
​এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, উচ্চশিক্ষা সংস্কার ও কারিকুলাম পরিমার্জনের কাজ চলমান থাকলেও মৌলিক বিষয়গুলো বাতিলের কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
​শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যেকোনো সংবেদনশীল তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জনগণকে সামাজিক মাধ্যমের গুজবে কান না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করার অনুরোধ জানান তিনি।