চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছেচট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে।
বন্যা: চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jul 2026, 07:04 PM
11
Shares
facebook sharing buttontwitter sharing buttonsharethis sharing button
কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিডিওকলে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
একই কারণে এর আগে চট্টগ্রাম বিভাগের ৮ ও ১১ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত রাখা হয়।
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। গত ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়েছে।
এর মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় ভোগান্তি বাড়ছে। ঘরবাড়ি থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও তলিয়ে আছে।