[caption id="attachment_267" align="alignnone" width="300"]
চোট কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেন কোচ[/caption]
স্পোর্টস ডেস্ক: চোটের সঙ্গে লড়লেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইউরো চ্যাম্পিয়নরা।
১৮ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে কুঁচকি ও হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। কোচ দে লা ফুয়েন্তে জানান, পুনর্বাসনের সময়সীমা অনুযায়ী ইয়ামাল সঠিক পথেই এগোচ্ছেন এবং নতুন কোনো সমস্যা না হলে ম্যাচের কোনো এক পর্যায়ে তাকে মাঠে দেখা যাবে। একই সাথে দলের অন্যতম দুই তারকা নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজও চোট কাটিয়ে প্রথম ম্যাচেই দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।