প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৯:০৮ এ.এম
ইতালিতে প্রবাসী সোহেল কে প্রাণনাশের হুমকিঃকুমিল্লায় মামলা প্রত্যাহারের চাপ কুমিল্লা প্রতিনিধি: কুমিলস্নায় দায়ের করা মানব পাচার ও প্রতারণার মামলা তুলে নিতে ইতালির নেপলস শহরে অবস্থানরত এক প্রবাসী বাংলাদেশিকে ঘরে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসীর নাম সোহেল। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি ও মামলার বাদী সুমন আহমেদ কুমিল্লার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে সপরিবারে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মে ৬৭ লক্ষ টাকা আত্মসাত ও মানব পাচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা (সিআর মামলা নং- ৪৫৮/২৬) দায়ের করেন চানপুরের বাসিন্দা সুমন আহমেদ। আদালত মামলাটি কোতয়ালী মডেল থানায় এজাহার হিসেবে রেকর্ড করে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা বাদীকে চাপ প্রয়োগ করতে থাকে। এর ধারাবাহিকতায় গত ১ জুন ইতালির নেপলসে অবস্থানরত মামলার আসামি আবু রনি ও আরিফসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রবাসী সোহেলের রুমে প্রবেশ করে। তারা হুমকি দেয় যে, বাংলাদেশে দায়ের করা মামলাটি প্রত্যাহার না করলে সোহেলকে হত্যা করে লাশ গুম করা হবে অথবা মিথ্যা অভিযোগে ইতালির পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে। এই ঘটনার পর থেকে ইতালিতে থাকা প্রবাসী সোহেল এবং বাংলাদেশে থাকা বাদী সুমন আহমেদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারটি আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে এবং ইতালিতে অবস্থানরত প্রবাসীর নিরাপত্তা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
![]()
কুমিল্লা প্রতিনিধি:
কুমিলস্নায় দায়ের করা মানব পাচার ও প্রতারণার মামলা তুলে নিতে ইতালির নেপলস শহরে অবস্থানরত এক প্রবাসী বাংলাদেশিকে ঘরে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসীর নাম সোহেল। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি ও মামলার বাদী সুমন আহমেদ কুমিল্লার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে সপরিবারে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মে ৬৭ লক্ষ টাকা আত্মসাত ও মানব পাচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা (সিআর মামলা নং- ৪৫৮/২৬) দায়ের করেন চানপুরের বাসিন্দা সুমন আহমেদ। আদালত মামলাটি কোতয়ালী মডেল থানায় এজাহার হিসেবে রেকর্ড করে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।
মামলা দায়েরের পর থেকেই আসামিরা বাদীকে চাপ প্রয়োগ করতে থাকে। এর ধারাবাহিকতায় গত ১ জুন ইতালির নেপলসে অবস্থানরত মামলার আসামি আবু রনি ও আরিফসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রবাসী সোহেলের রুমে প্রবেশ করে। তারা হুমকি দেয় যে, বাংলাদেশে দায়ের করা মামলাটি প্রত্যাহার না করলে সোহেলকে হত্যা করে লাশ গুম করা হবে অথবা মিথ্যা অভিযোগে ইতালির পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে।
এই ঘটনার পর থেকে ইতালিতে থাকা প্রবাসী সোহেল এবং বাংলাদেশে থাকা বাদী সুমন আহমেদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারটি আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে এবং ইতালিতে অবস্থানরত প্রবাসীর নিরাপত্তা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
www.dainikcumillarfocous.com